শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নালিতাবাড়ীতে সঞ্চয় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সঞ্চয় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় কারিতাস বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের আওতায় নালিতাবাড়ী উপজেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে আত্মনির্ভরশীল দলের সদস্য ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সঞ্চয় ব্যবস্থাপনার ডকুমেন্টেশন সংরক্ষণ এবং সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে সঞ্চয় কার্যক্রম পরিচালনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দিকপাড়া একতা যুব সংগঠনের সিবিও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর। কারিতাস বারমারী শাখার মাঠ সংগঠক সম্পদ দ্রং-এর সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা বলেন, সঠিকভাবে সঞ্চয় ব্যবস্থাপনা ও নথিপত্র সংরক্ষণ করলে আত্মনির্ভরশীল দলগুলো আরও শক্তিশালী হবে এবং স্থানীয় পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Tag
আরও খবর