শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির উদ্যোগে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন উন্নয়ন (সীডস) প্রকল্পের আয়োজনে নালিতাবাড়ী সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা এবিএম গোলাপ রব্বানী, প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন, গেরাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানী মালা শীল এবং জয়িতা নারী ২০২৫ অদম্য নারী এলিনা দাওয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দারিয়া গোপ, বিশগিরিপাড়া ও সংলাপ কেন্দ্রের কিশোরী মেয়েরা, সংলাপ এনিমেটর, চাইল্ড ক্লাবের সদস্য, শিক্ষকবৃন্দ, প্যানেল চেয়ারম্যান, সীডস প্রকল্পের মাঠ সহায়ক কর্নেল আরেং এবং বিভিন্ন সিবিও সদস্যবৃন্দ। 

Tag
আরও খবর