অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া আল আমিন এর বাড়ির পাশে কালভার্টের উপর অভিযান চালিয়ে মাদকসহ তিন জনকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার বড়চারা গ্রামের আলী আকবর (৫০), কুলিয়ারচর বাজার এলাকার সুয়েবুর রহমান গুছু (৩১) ও বীর কাশিমনগর গ্রামের শরীফ মিয়া (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে এসআই মো. নইমুল ইসলাম মোস্তাক এক দল পুলিশ নিয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া এলাকার ওই কালভার্টে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ওই তিনজনকে কৌশলে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত আলী আকবরের কাছ থেকে ৩০০ পিস, সুয়েবুর রহমান গুছুর কাছ থেকে ২০০ পিস এবং শরীফ মিয়ার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ইয়াবার সংখ্যা ৫২৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৪০ টাকা জব্দ করে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, গ্রেফতারকৃত সোয়েবুর রহমান গুছুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলো। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩২ মিনিট আগে