‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বইমেলাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-02-2026 07:01:11 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অমর একুশে বইমেলাকে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান—বইমেলাকে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজনের সম্ভাবনা বিবেচনা করতে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬-এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একইসঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সরকার কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। বইমেলাকে সারা বছরব্যাপী দেশজুড়ে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।


বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই কেবল জ্ঞানার্জন বা অবসর কাটানোর মাধ্যম নয়; এটি মস্তিষ্কের জন্য একপ্রকার ‘ব্যাংক’-এর মতো। নিয়মিত পাঠাভ্যাস স্মৃতিশক্তি ও বিশ্লেষণক্ষমতা বৃদ্ধি করে এবং আলজাইমার কিংবা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি হ্রাসে সহায়ক হয়।


তরুণদের মধ্যে ইন্টারনেট-নির্ভরতা ও বইবিমুখতা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনলাইনে বই পড়া সম্ভব হলেও ছাপা বইয়ের পাতায় কালো অক্ষরের যে গভীরতা, তার বিকল্প নেই। গবেষকদের বরাত দিয়ে তিনি বলেন, অতিরিক্ত ইন্টারনেট আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমিয়ে দেয়। তাই তরুণ প্রজন্মকে বইমুখী করার কার্যকর উপায় খুঁজে বের করতে হবে।


আন্তর্জাতিক জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, ১০২টি দেশের মধ্যে বই পড়ার অভ্যাসে বাংলাদেশের অবস্থান ৯৭তম—যা অত্যন্ত উদ্বেগজনক। দেশে একজন মানুষ বছরে গড়ে মাত্র তিনটি বই পড়েন। এ পরিস্থিতি বদলে দিতে অমর একুশে বইমেলাকে আরও কার্যকর ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।


আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলাকে ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে আয়োজনের প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। তার বিশ্বাস, এর মাধ্যমে দেশের নাগরিকরা বিশ্বসাহিত্যের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হবেন এবং নানা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবেন। পাশাপাশি বাংলা ভাষাকে জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের উদ্যোগ শুরুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।


দেশের গণতান্ত্রিক পরিবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক সরকার দেশকে জ্ঞানের আলোয় সমৃদ্ধ করতে চায়। তিনি বলেন, বইমেলা যেন কেবল বাংলা একাডেমি প্রাঙ্গণ বা সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না থাকে; বরং বছরজুড়ে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় বিস্তৃত হয়—সে লক্ষ্যে সরকার ও প্রকাশকদের সক্রিয় উদ্যোগ নিতে হবে।


এ সময় তিনি জানান, বাংলা একাডেমি তরুণ লেখকদের প্রশিক্ষণ, গবেষণাবৃত্তি প্রদান এবং বিশ্বসাহিত্যের সঙ্গে সংযোগ স্থাপনে অনুবাদ কার্যক্রম জোরদার করছে। নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।


সবশেষে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে সব ধরনের অন্ধকার ও পশ্চাৎপদতা দূর করে একটি উন্নত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি ২০২৬ সালের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

Tag
আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৬ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৯ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে