শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

চুয়াডাঙ্গার জীবননগরে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ন্যায্যমূল্যে ট্রাকসেলে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি উপজেলার ধোপাখালী বাজার ও বালিহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিক্রয় ব্যবস্থাপনা, পণ্যের মূল্যতালিকা, সরবরাহ পরিস্থিতি এবং উপকারভোগীদের উপস্থিতি পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।


পরিদর্শনকালে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিম্নআয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাতে প্রকৃত উপকারভোগীরা সঠিকভাবে পণ্য পান, সে বিষয়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।


এছাড়াও তিনি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসাধারণের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Tag
আরও খবর