দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

অনলাইন জুয়া অ্যাপে খেলার অভিযোগে ৮ জন গ্রেফতার


আবদুর রব সজল ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধিঃ

ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার অ্যাপে অংশ নেওয়ার সময় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে থানাধীন সদর ইউনিয়নের আনন্দমোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে একটি আইফোনসহ বিভিন্ন মডেলের আরও নয়টি দামি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারদের মধ্যে মো. মুস্তাকিম (২১), পার্থ তালুকদার (২৩), সাব্বির আহমেদ, মাহাবুব আলম মান্না (২৪) ধর্মপাশা উপজেলার বাসিন্দা। এছাড়া মেহেদী হাসান আরিফ (২৫), আহসান সাকিব (২৩), জেবিন হোসেন (২৫) ও মো. আলী নুর (২৩) নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন ধর্মপাশা থানার এসআই মো. সাব্বির হোসেন। তার সঙ্গে ছিলেন এএসআই মো. আমিনুর হোসেনসহ পুলিশের একটি দল।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, জুয়া নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। থানাধীন এলাকায় জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা

Tag
আরও খবর