কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

ফেসবুকে ছবি পোস্টের জেরে রক্তক্ষয়ী হামলা: ঝিকরগাছায় যুবককে পিটিয়ে ‘মৃত ভেবে’ ফেলে গেল দুর্বৃত্তরা

যশোরের ঝিকরগাছায় এক যুবককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ফেসবুক প্রোফাইলে শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছেন।

শনিবার সন্ধ্যার শান্ত পরিবেশ হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পানিসারা ইউনিয়নের বন্নি বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রঘুনাথনগর গ্রামের নাসির উদ্দিন (পিতা: ডিটু মোড়ল) সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছবির সঙ্গে শেখ মুজিবুর রহমানের একটি পোস্ট করে। এই পোস্টকে কেন্দ্র করে একদল ক্ষুব্ধ যুবক তার ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল নাসিরকে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে। লাঠি ও দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত নাসির একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, নাসিরের শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে শরীরের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণ ও ভোঁতা অস্ত্রের আঘাতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

আহত নাসিরের পিতা ডিটু মোড়ল ক্ষোভ প্রকাশ করে বলেন:"আমার ছেলে কেবল একটি ছবি পোস্ট করেছিল, এটাই কি তার অপরাধ? রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিএনপির কর্মীরা তাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করেছে। আমি এর বিচার চাই।"এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও খবর