ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

যশোর-৪ ও ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ও এ্যাড. গাজী এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ

যশোরের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের নবনির্বাচিত দুই জনপ্রতিনিধির মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক।সাক্ষাৎকালে নবনির্বাচিত দুই সংসদ সদস্য একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।এসময় তারা নির্বাচনী পরবর্তী পরিস্থিতি এবং নিজ নিজ এলাকার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, "জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষা করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। যশোরের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।"অন্যদিকে, নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, "এই বিজয় জনগণের বিজয়।মণিরামপুর ও বাঘারপাড়া-অভয়নগর এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আমরা জাতীয় সংসদে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকব।"সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। তারা মনে করছেন, এই সমন্বিত নেতৃত্ব যশোরের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।


আরও খবর