আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

শান্তির প্রত্যাশায় ব্যালেটের পথে সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ।



মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।


দীর্ঘ দেড়যুগের নীরব প্রতীক্ষা শেষে আবারও গণতন্ত্রের দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের সাধারণ মানুষ। যে ভোটাধিকার একসময় বুকের গভীরে জমে থাকা স্বপ্ন হয়ে ছিল, তা এবার বাস্তবের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট প্রয়োগের দিন, মানুষ ফিরে পেতে চায় তার কণ্ঠ, তার সম্মান, তার নাগরিক অধিকার।


এই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে সাধারণ মানুষ চায় না কোনো অশান্তি, চায় না বিশৃঙ্খলা কিংবা ভয়। তারা শুধু চায় একটি নির্ভয় সকাল। যেদিন সূর্য উঠবে শান্তির বার্তা নিয়ে। মায়ের হাত ধরে ভোটকেন্দ্রে যাবে সন্তান, লাঠিতে ভর দিয়ে লাইনে দাঁড়াবেন বৃদ্ধ পিতা, আর তরুণেরা প্রথম ভোট দেওয়ার আনন্দে উজ্জ্বল চোখে তাকিয়ে থাকবে ব্যালট বাক্সের দিকে।


দেশজুড়ে এই শান্তির প্রত্যাশার ঢেউ এসে লেগেছে চট্টগ্রাম–১৫ আসন, সাতকানিয়া–লোহাগাড়ার জনপদেও। এখানকার সাধারণ মানুষ বিশ্বাস করে ১২ ফেব্রুয়ারি প্রতিটি ভোটকেন্দ্র হবে নিরাপদ, সুশৃঙ্খল ও ভয়মুক্ত। কোনো অদৃশ্য শঙ্কা যেন ভোটারদের পথ রুদ্ধ না করে, কোনো চাপ বা প্রভাব যেন মানুষের স্বাধীন সিদ্ধান্তকে দমিয়ে না রাখে।


সাতকানিয়া–লোহাগাড়ার মানুষ আশাবাদী এবারের নির্বাচন হবে শান্তির নির্বাচন, মানুষের নির্বাচন। এখানে ভোট হবে শক্তির নয়, হবে মতের। দাপটের নয়, হবে অধিকার ও বিবেকের। ব্যালট বাক্সের পাশে দাঁড়িয়ে মানুষ নির্ভয়ে বলবে “এই আমার সিদ্ধান্ত, এই আমার ভবিষ্যৎ।”


আজ তাই হাট-বাজার, চায়ের দোকান কিংবা পথের আড্ডায় একটাই প্রত্যাশার কথা শোনা যায়। আগামী ১২ ফেব্রুয়ারি হোক গণতন্ত্রের উৎসব। যেখানে সহিংসতার নয়, বিজয় হবে শান্তির। ভয় নয়, জয় হবে মানুষের হাসির। সেই হাসিই হবে এই জনপদের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন।


Tag
আরও খবর