পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কুলিয়ারচরে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল আওয়াল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব -কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লা পাড়া গ্রামের কৃতি সন্তান স্বাধীনতার পক্ষের শক্তি অবসরপ্রাপ্ত খাদ্য ইন্সপেক্টর ও বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মো. আবদুল আওয়ালের নেতৃত্বে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে অলিগলিতে এবং পাড়া মহল্লায়, এলাকার মোড়ে শরিফুল আলমের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রর্থনা করে বেড়াচ্ছেন তারা। 

এ সময় বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মো. আবদুল আওয়াল এর নেতৃত্বে উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন, গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দীন, যুগ্ম -আহবায়ক, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মো. মোজাম্মেল হক, আহবায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মো. ফজলুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত পোষ্ট মাষ্টার ও বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন (জজমিয়া), বীর মুক্তিযোদ্ধা মো. জজ মিয়া সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। 

গণসংযোগ কালে তারা, কুলিয়ারচরের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মো. শরিফুল আলমকে বিশাল ব্যাবধানে জয়যুক্ত করার জন্য অত্যান্ত মিষ্টি ভাষায় সাধারন ভোটারদের কাছে আহবান জানান এবং তারা বলেন শরিফুল আলম বিজয়ী হলে আমরা একজন এমপি পাবো আর সে এমপি হলে মন্ত্রীও পাবো, আপনারা শরিফুল আলমকে ধানের শীষ প্রতীকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন। 

এসময় তারা লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। এবং আসন্ন নির্বাচনে শরিফুল আলমের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

আরও খবর