ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

যশোরে যৌথ বাহিনীর ‘সারপ্রাইজ রেইড’: শাহীন চাকলাদার বাহিনীর অস্ত্রাগার উন্মোচিত, জালে দুই ভাই ও দুই স্ত্রী

যশোরের আন্ডারওয়ার্ল্ডে বড় ধরনের ধাক্কা দিল যৌথ বাহিনী।শনিবার মাঝরাতে শহরের বিসিএমসি কলেজ সংলগ্ন এলাকায় চলল এক শ্বাসরুদ্ধকর অভিযান। সাবেক এমপি শাহীন চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী এবং যুবলীগের প্রভাব খাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা 'ক্যাডার' আরিফের বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদক।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার পর ঢাকারোড এলাকায় আরিফের বাড়িটি চারিদিক থেকে ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। প্রায় ১৫০ মিনিটের এই তল্লাশিতে বাড়ির বিভিন্ন গোপন জায়গা থেকে বেরিয়ে আসে ভয়ংকর সব মারণাস্ত্র। উদ্ধারকৃত মালামালের তালিকায় রয়েছে: ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১টি তাজা গুলি ও এক বক্স এয়ারগানের প্যালেট। ২টি বিশেষ ধরনের চাপাতি, ২টি চাকু ও ২টি মেটাল স্ট্রিক। দূরবীন বা টেলিস্কোপ, ৫ বোতল বিদেশি মদ এবং দুটি স্মার্টফোন।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল হোতা আরিফ বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাহিনীর জালে ধরা পড়েছে তার অন্যতম দুই সহযোগী ও আপন ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর। এই দুই ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও অপরাধে সহযোগিতার অভিযোগে আটক করা হয়েছে আরিফের স্ত্রী লোপা ও সাগরের স্ত্রী তানিয়াকেও।

যশোরের সাধারণ মানুষের কাছে এই তিন ভাই ছিল মূর্তিমান আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে শাহীন চাকলাদার ও তার ভাই ফন্টু চাকলাদারের ‘ডান হাত’ হিসেবে পরিচিত এই চক্রটি চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ এবং অস্ত্র ব্যবসার সিন্ডিকেট চালাত। এর আগেও একাধিকবার অস্ত্রসহ ধরা পড়লেও রাজনৈতিক প্রভাবে তারা পার পেয়ে যেত। তবে এবার আর শেষ রক্ষা হলো না।ভোররাত সাড়ে ৪টার দিকে আটককৃতদের অস্ত্র ও মাদকসহ কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, "আরিফকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

আরও খবর