ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

চৌগাছা সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম জব্দ

যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এয়ার গান, বিদেশি গ্যাস পিস্তল এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে বিজিবির কঠোর নজরদারির অংশ হিসেবে এই সাফল্য এসেছে।বিজিবি সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদ পায়। সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের একটি মাঠ এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত সরঞ্জামগুলো উদ্ধার করা হয়: ভারতীয় এয়ার গান: ৪টি, বিদেশি গ্যাস পিস্তল: ১টি, ট্রিগার স্প্রিং: ৩০টি, ব্যাকসাইড ইউ: ১৪টি, ফ্রন্ট সাইড টিপ: ২৯টি।বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এই অস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জামের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা।যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সহিংসতা রোধে সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি বলেন, "সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমেই এই চালানটি আটক করা সম্ভব হয়েছে।"উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের মাধ্যমে জব্দকৃত মালামাল চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

আরও খবর