তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

যে কারণে অক্ষয় কানাডার নাগরিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 11:39:00 pm

ফাইল ছবি

বিনোদন ডেস্ক :


সত্যিই কি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয়? এই ভারতীয় তারকা নিজেই স্বীকার করেছেন যে, তিনি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন, এমনকী এখনও তাঁর সেই দেশের পাসপোর্ট রয়েছে। কখনো সে কথা লুকিয়ে রাখেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নিয়মিত ট্রল হন অক্ষয় কুমার। এমনকী তাঁর ছবি রক্ষা বন্ধন বয়কটের ডাকও দিয়েছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় কানাডা কুমার নামে ট্রলের মুখে পড়েছেন তিনি। অনেকের দাবি, অক্ষয় কুমার কানাডার নাগরিক তাই ভারতে তাঁর ছবি বয়কট করা উচিত। এবার এই প্রসঙ্গে মুখে খুললেন অক্ষয়।


বেশ কিছু বছর আগে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অক্ষয়। বিনা বাধাতেই সেই নাগরিকত্ব পেয়ে যান। যদি সত্যিই তিনি কানাডার নাগরিক হয়ে থাকেন তাহলে কোন দেশে কর প্রদান করেন অক্ষয়? কানাডায় কর দেওয়ার অধিকার রয়েছে অক্ষয়ের তবে তিনি কর দেন ভারতেই। এমনকী বেশ কয়েকবছর সর্বোচ্চ করদাতার সম্মানও পেয়েছেন তিনি। ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে সার্টিফিকেট।


আগে বহুবার কানাডার নাগরিকত্ব নিয়ে কথা বলেছেন অক্ষয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে আসে সেই ঘটনা। তিনি বলেন, ‘কিছু বছর আগে পরপর আমার ১৪-১৫টি সিনেমা ফ্লপ হয় বক্স অফিসে। কোনও ছবিই ব্যবসা করতে পারছিল না। সেই সময় সিনেমা ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথা ভাবি। তখন কানাডায় বসবাসকারী আমার এক বন্ধু বলে যে সেদেশের নাগরিকত্ব নিয়ে নতুন ব্যবসা চালু করতে পারো। তার কথা মতো নাগরিকত্বের জন্য আবেদন করি। খুব তাড়াতাড়িই সেই কানাডার নাগরিকত্ব পেয়ে যাই।’


অক্ষয় আরও বলেন, ‘ভারতের বহু মানুষ কানাডায় গিয়ে কাজ করছে। অনেকেই সেখানে নাগরিকত্ব নিয়ে ব্যবসা করছেন। কিন্তু তারা এখনো ভারতীয়। আমি ওখানে নাগরিকত্ব পাওয়ার পর এখানে কয়েকটা ছবি হিট হয়ে যায়। তারপর আমি এখানেই থেকে যাই। আসলে সবটাই ভাগ্য। আমার কাছে দুই দেশেই কর দেওয়ার অপশন আছে কিন্তু আমি এই দেশেই কর দিই। কারণ আমার উপার্জন এখানেই হয়। অনেকেই আমার নাগরিকত্ব নিয়ে কথা বলে, আমায় কানাডা কুমার বলে। আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নই। সেগুলো যে আমি জানি না, তা নয়। তবে আমি মনে প্রাণে ভারতীয়। ভারতকে আমার মতো করে ভালোবেসে যাবো সারাজীবন।’

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে