মাদারীপুর-২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কলিরবাজার এলাকায় এ সংঘর্ষে হাতুড়িপেটাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গণসংযোগ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।
দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ ঘন্টা ১১ মিনিট আগে
৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ ঘন্টা ২১ মিনিট আগে
৬ ঘন্টা ৩৭ মিনিট আগে