লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নে ধানের শীষে ভোট দিন- ডা. জীবন

বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদ প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, হাওড় বেষ্টিত উপজেলা হচ্ছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ। এ ২ জনপদে রাস্তা-ঘাট, কালভার্টের অভাবে ধুকছে সাধারণ মানুষ। তেমনিভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতও বেশ পিছিয়ে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। কথা দিলাম, পিছিয়ে থাকবে না আর এ আসনের জনগণ। তাই এ আসনে সর্বত্র ধানের শীষের জোয়ার উঠেছে। বুধবার( ৪ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় বানিয়াচং বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এবং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ এর সঞ্চালণায় সর্ব দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে আর পিছিয়ে রাখা যাবে না। তারা দেশপ্রেমিক। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে তরুণ প্রজন্ম। এ ক্ষেত্রে ধানের শীষ প্রতীকের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়ারিশ উদ্দিন খান ও ফরহাদ হোসেন বকুল, গণঅধিকার পরিষদের জেলা সমন্বয়ক তাওহিদ হাসান, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন ও মুফতি আমির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ সালেহ আহমদসহ জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় বিভিন্ন পাড়াও মহল্লা থেকে ধানের শীষের মিছিল সহাকারে উপস্থিত হন দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
Tag
আরও খবর