যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

'জুলাই সনদ' রক্ষায় ধানের শীষে ভোট দিন: শার্শায় লিটনের ঝড়ো প্রচারণা

সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত এক আধুনিক শার্শা গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। বুধবার ভোর থেকে শার্শা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামগঞ্জ ও জনপদে গণসংযোগ ও পথসভার মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছান তিনি।বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই প্রচারণায় লিটন যাদবপুর, ইসলামপুর ও কুলফালাসহ ইউনিয়নের বেশ কিছু গ্রামে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এসময় প্রতিটি গ্রামেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পথসভাগুলোতে নুরুজ্জামান লিটন চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন:"২৪-এর আন্দোলনে প্রায় ১৪ শত মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন। শহীদদের রক্তে ভেজা এই 'জুলাই সনদ' রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আগামী ১২ তারিখ কেবল ধানের শীষের জয় নিশ্চিত করলেই হবে না, বরং জুলাই সনদের স্বপক্ষে গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত করে বিপ্লবের সম্মান রক্ষা করতে হবে।"নির্বাচনী বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে বলেন, একটি মহল গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। একাত্তরের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান এবং আধুনিক ও নিরাপদ শার্শা গড়তে ধানের শীষের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তার একটি চিত্র তুলে ধরেন লিটন। তিনি উল্লেখ করেন: কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ এবং সরাসরি হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। নারীদের অর্থনৈতিক অধিকার ও সমতা নিশ্চিত করতে প্রবর্তন করা হবে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’।নির্বাচনী প্রচারণার এই শেষ সময়ে নুরুজ্জামান লিটনের এমন প্রতিশ্রুতি এবং জুলাই আন্দোলনের চেতনাকে সামনে আনা স্থানীয় ভোটারদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

আরও খবর