শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) ইন্তেকাল করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহ যাওয়ার পথে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া তার ফেসবুক পোস্টে জানান, নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকাল হয়। তার মৃত্যুতে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ১২ মিনিট আগে