কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

মাটি খুঁড়তেই বিকট শব্দে বিস্ফোরণ: শার্শায় দুই শ্রমিক রক্তাক্ত

যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় মাটির নিচে লুকিয়ে রাখা পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর জখম হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কায়বা ইউনিয়নের বালুন্ডা গ্রামের দক্ষিণ পাড়ায় এই ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে জাকির হোসেন (৬৫) ও আব্দুল কাদের (৬০) জনৈক গনি ঢালির ভিটেতে মাটি কাটার কাজ করছিলেন। মাটির প্রায় দেড় ফুট গভীরে কোদাল দিয়ে কোপ দিলে হঠাৎ সেখানে থাকা একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুই শ্রমিক।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন: জাকির হোসেনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।উভয়কেই বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খবর পাওয়ার পরপরই শার্শা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক বিরাজ করছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমাটি দীর্ঘ সময় ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে এটি কোনো নাশকতার উদ্দেশ্যে আগে থেকে মজুদ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।বর্তমানে ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।

আরও খবর