রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস উদ্ধার, আটক ৩

শেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস ও একটি ভটভটি (টমটম) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যা ৬ টার দিকে শেরপুর পৌরসভার রাজবল্লভপুর চৌরাস্তার ভাঙা কালভার্ট সংলগ্ন পাকা রাস্তায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ভটভটিকে থামার সংকেত দিলে তাতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে ভটভটিটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন শরিফুল ইসলাম সবুজ ওরফে আরাফাত সবুজ (২১), রাসেল মিয়া (২২), ও হযরত আলী (২০)। তারা সবাই শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বাসিন্দা। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪টি 'Clean and Coming' ফেসওয়াশ, ৫শত ৭২টি 'SESA Ayurvedic Oil', ৬শত ৮০টি 'Fair & Lovely' (৬০ গ্রাম) টিউব এবং একটি ইঞ্জিনচালিত তিন চাকার ভটভটি (টমটম)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag
আরও খবর