রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ধানশাইল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ সহায়ক সালসেং মৃ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়নের ৬টি ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ফোকাল পার্সনগণ। প্রশিক্ষণে দুর্যোগ পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দক্ষ ও সচেতন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গড়ে উঠলে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর