নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

‎মোংলায় পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ


‎মোংলায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পৌর কর্মচারী ও শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।


‎রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মোংলা পোর্ট পৌরসভার সামনে সব সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, মোংলা শাখা’- এ কর্মসূচির আয়োজন করে।

‎এতে বিভিন্ন প্রতিষ্ঠানের নবম গ্রেডের দাবিদার কর্মচারীরা অংশ নেন।


‎এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পৌর কর্মচারীরা।


‎বিক্ষোভ কর্মসূচিতে অধ্যক্ষ কহিনুর সরদার বলেন, 'আমাদের ৯ম গ্রেডের দাবির জন্য রাস্তায় নামানো হয়েছে। যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন না হয়, তাহলে আমরা রাজপথ থেকে ঘরে উঠব না। প্রয়োজনে সরকারের প্রধান দপ্তর ঘেরাও করে দাবি বাস্তাবয়নের জন্য জীবন বাজি রাখতে প্রস্তত রয়েছি।'


‎তিনি বলেন,'আমরা না খেয়ে দিন কাটাচ্ছি, আমাদের পরিবারের দিকে কেউ তাকাচ্ছে না। আপনারা যদি এদেশকে আবার যদি অশান্তির দিকে ঠেলে দেন, ৯ম পে-স্কেল যদি বাস্তবায়ন না করেন, তা হলে ২০ লাখ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর দপ্তরগুলো যদি অকার্যকর হয়ে যায়, তবে এর দায় ভার সরকারকেই নিতে হবে। সেজন্য আগামী তিন দিনের মধ্যেই এ সমস্যার সমাধান চাই।'


‎মোংলা পোর্ট পৌরসভার হিসাব রক্ষক ও পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি নিজাম উদ্দিন বাহাদুর বলেন, 'আমরা কীভাবে মানবেতর জীবন-যাপন করছি তা কেউ বুঝতে পারছে না। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, অথচ আমাদের বেতন-ভাতা বাড়ছে না। এ দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।'


‎তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, '৯ম পে-স্কেল বাস্তবায়ন না করলে পৌর কর্মচারীরা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না।'

আরও খবর