ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

যশোরে তারেক রহমানের জনসভা: প্রযুক্তির নজরদারি ও নিচ্ছিদ্র নিরাপত্তায় নতুন সমীকরণ

যশোরের আকাশে-বাতাসে এখন সাজ সাজ রব। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমণকে কেন্দ্র করে যশোর উপশহর কলেজ মাঠ পরিণত হয়েছে এক নিচ্ছিদ্র নিরাপত্তা দুর্গে। তবে এবারের নিরাপত্তা কেবল সংখ্যার ওপর নির্ভর নয়, বরং এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির এক নতুন মাত্রা।রোববার বিকেলে সমাবেশস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এক বিশেষ সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের ফাঁকফোকর রাখতে নারাজ জেলা প্রশাসন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে এই প্রথম জনসভায় শতাধিক পুলিশ সদস্যের শরীরে থাকছে বডি ওর্ন ক্যামেরা। অর্থাৎ, সমাবেশের প্রতিটি মুহূর্ত ধারণ করা হবে ডিজিটাল ফ্রেমে।হেলিপ্যাড থেকে শুরু করে সভামঞ্চ পর্যন্ত পুরো রুটটিকে একটি বিশেষ নিরাপত্তা করিডোরে রূপান্তর করা হয়েছে। যেখানে সাধারণ পোশাকের ডিবি ও ডিএসবি সদস্যদের নজরদারি থাকবে প্রতিটি পয়েন্টে।কোনো ধরনের ঝুঁকি এড়াতে সমাবেশের আশপাশের বড় বড় গাছগুলোতে কেউ যেন অবস্থান নিতে না পারে, সেদিকেও রাখা হয়েছে বিশেষ সতর্ক দৃষ্টি।মোট তিন স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করতে কাজ করবেন পাঁচ শতাধিক পুলিশ সদস্য।সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শহরের ৫টি স্থানে নির্ধারিত পার্কিং জোনের ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি প্রটোকল ছাড়া অন্য সব যানবাহনের জন্য সভামঞ্চের প্রবেশপথ থাকবে নিয়ন্ত্রিত।

পুলিশ সুপারের মতে, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটি কেবল একটি জনসভার নিরাপত্তা নয়, বরং সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিতের একটি 'মহড়া'। এ লক্ষ্যে জেলা বিএনপির সাথে সমন্বয় করে এক সৌহার্দ্যপূর্ণ নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হয়েছে।পরিদর্শনে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, আহসান হাবীব এবং কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

আরও খবর