শেরপুরে নিহত জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি রেজাউলের শিশু সন্তানকে কোলে নিয়ে আবেগঘন পরিবেশে কবর জিয়ারত করেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি নিহতের বৃদ্ধ বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। পরে রেজাউল করিমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
কবর জিয়ারত শেষে স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে রেজাউল হত্যার চারদিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমীর। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান সকাল ১১টায় হেলিকপ্টারে গোপালখিলা খেলার মাঠে অবতরণ করেন। কবর জিয়ারত শেষে তিনি হেলিকপ্টারযোগে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
দীর্ঘদিন পর জামায়াত আমীরের শেরপুর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নামে। জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ও উঁচু ভবনগুলোতে নিরাপত্তা জোরদার করেন।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে