উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

নীলফামারী-৪ আসনে শক্ত অবস্থানে জামায়াত-বিএনপি,বিপাকে জাপা ও স্বতন্ত্ররা



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম দাঁড়িপাল্লা ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর সরকার ধানের শীষ প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।



এদিকে জাপা মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন বিপাকে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় ধরে এ আসনটি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে থাকলেও এবার জাতীয় পার্টির অবস্থান আগের মতো আর নেই।


অন্যদিকে নিষিদ্ধ ঘোষণা হওয়ায় এবারের নির্বাচনে আওয়ামী লীগ মাঠে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার সমীকরণে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় এবারের নির্বাচনে সব মিলিয়ে ৯ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করলেও নির্বাচনের সামনের সারিতে রয়েছে জামায়াত ও বিএনপি।


বিএনপি’র অবস্থান তুলনামূলক ভালো হলেও দলের বহিষ্কৃত দাপটশালী নেতা রিয়াদ আরফান সরকার ওরফে রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। ফলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে বিভাজনের রাজনীতি। দলের অধিকাংশ ধানের শীষের পক্ষে থাকলেও অন্য অংশ ফুটবল প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

এতে বিএনপি’র মূলধারার প্রার্থী বিপাকে পড়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।এদিকে জামায়াতে ইসলামী ও ১০ দল সমর্থিত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম স্বস্তিতে সংগঠনের দুই উপজেলার সকল নেতাকর্মী সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিনিয়ত ভোটারদের বাড়ি বাড়ি ও হাট-বাজারে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।



আরও খবর