বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

বানিয়াচংয়ে সুজনের উদ্যোগে জনগণের মুখোমুখি সংসদ সদস্য প্রার্থীরা

বানিয়াচংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এক মঞ্চে দাঁড় করিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বড় বাজার শহীদ মিনারে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সুজন এর সভাপতি দেওয়ান শোয়েব রাজা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দাঁড়িয়ে সম্মিলিত কন্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। কালো টাকার মালিক, নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক কোনো ব্যক্তিসহ কোনো টাকার মাধ্যমে ভোট না দিতে উপস্থিত জনতাকে শপথ পড়ানো হয়। সু-জন এর সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন এর সঞ্চালণায় ৫জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৩জন উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। প্রার্থীরা তাদের নির্ধারিত ৫ মিনিটের বক্তব্য ছাড়াও ৩টি করে জনতার প্রশ্নের উত্তর দেন। স্বতন্ত্র প্রার্থী (ফুটবল- প্রতীক) সাংবাদিক আফসর আহমদ রূপক বলেন, আমি সংসদ সদস্য হওয়ার আগ থেকেই জনসেবা করে আসছি। আমার ২৮ বছরের সাংবাদিকতায় সাড়ে ৬ হাজার রুগীর চিকিৎসা করিয়েছি। বানিয়াচংয়ে বিভিন্ন উন্নয়ন কাজেও অবদান রেখে যাচ্ছি। আমি নির্বাচিত হলে নদী-নালা, জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবো। এ ছাড়াও স্বাস্থ্যসেবা, যোগাযোগ খাতে উন্নয়নসহ মাদক নির্মূলে ভূমিকা রাখবো। খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) বলেন, আমি নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো। কোনো চাঁদাবাজী বা মামলা দিয়ে হয়রানি করবো না। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন করবো। চিকিৎসা খাতকে ঢেলে সাজাতে ৫টি ইউনিয়নের জন্য আরেকটি হাসপাতাল স্থাপন করবো। কর্মক্ষেত্রে নারীরা কোনো হয়রানি হবে না। তারা পর্দা ঠিক রেখে চাকুরীসহ বাহিরের কাজ করতে কোনো সমস্যা হবে না। বিএনপি, জমিয়ত ও গণঅধিকার পরিষদের জোটের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, সংসদ সদস্যদের কাজ হচ্ছে জাতীয় সংসদে আইন প্রণয়ন করা ও উন্নয়নমূলক কাজে তদারকি করা। আইন প্রণয়নে আমি বিভিন্ন দেশের পার্লামেন্ট সম্পর্কে ধারণা এবং পৃথিবীর ১০টি দেশ ভ্রমণ করেছি। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন ঘটাবো। আর আমি যেহেতু চিকিৎসক, ছোটখাটো বিষয়ে হবিগঞ্জসহ সিলেট যেতে হবে না। আমি বানিয়াচংয়ের সন্তান, বানিয়াচংয়েই থাকবো এবং প্রায় দিনই প্রত্যুষে রুগীর ডাকে ঘুম ভাঙ্গে। দূর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুজন এর জেলা সিনিয়র সহ-সভাপতি এএসএম মহসিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিসবাহ উল বারি লিটন ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমদ। সেমিনারে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কৃষক ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
Tag
আরও খবর