ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সোহরাব মিয়ার সুরে সুরে দেয়াড়ায় ধানের শীষের ঢেউ: অমিতের গণসংযোগে জনসমুদ্র

যশোরের দেয়াড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় যুক্ত হলো এক নতুন মাত্রা। সাধারণ সভার প্রথাগত ভাষণের বাইরে শিল্পী সোহরাব মিয়ার লোকজ গানের সুরে সুরে মুখর হয়ে উঠেছে এড়েন্দা বাজারসহ সংলগ্ন এলাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে আয়োজিত এই ভিন্নধর্মী প্রচারণায় অংশ নেয় হাজারো মানুষ।

শনিবার দুপুরে দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা বাজারে নির্বাচনী পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সেখানে শিল্পী সোহরাব মিয়া তার কণ্ঠের জাদুতে তুলে ধরেন বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত জননেতা তরিকুল ইসলামের সোনালী দিনগুলোর কথা। গানের পঙক্তিতে ফুটে ওঠে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা।অনিন্দ্য ইসলাম অমিতের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই এড়েন্দা গ্রামের রাস্তার দু’পাশে ফুল হাতে অপেক্ষায় ছিলেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রার্থী এলাকায় পৌঁছালে আকাশ-বাতাস প্রকম্পিত করে স্লোগান ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়।পথসভার শুরুতে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "দেয়াড়া ইউনিয়নের উন্নয়ন আর ধানের শীষ একই সূত্রে গাঁথা। এই জনপদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ ভবন—সবই আমার বাবা তরিকুল ইসলামের হাতের ছোঁয়ায় নির্মিত। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী।" তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন যে, দীর্ঘদিন অযত্ন ও সংস্কারের অভাবে এই অঞ্চলের সড়কগুলো আজ চলাচলের অনুপযোগী। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে।তোলার দৃঢ় অঙ্গীকার করেন তিনি।দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গানের মাধ্যমে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এই কৌশলটি ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

আরও খবর