রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

রাজনৈতিক প্রতিহিংসায় ঝিনাইগাতীর ক্ষতি: বদলি হলেন দক্ষ ইউএনও আশরাফুল আলম রাসেল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা এক দক্ষ ও সৎ প্রশাসককে হারাল, এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল। প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


দায়িত্ব পালনকালে মো. আশরাফুল আলম রাসেল প্রশাসনিক দক্ষতা, সততা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে ঝিনাইগাতীবাসীর আস্থা অর্জন করেছিলেন। ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি সেবা সহজীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান ছিল প্রশংসিত। বিশেষ করে সাধারণ মানুষের হয়রানি কমানো ও সরকারি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন সক্রিয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়ম ও প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার না করায় একটি মহল তাঁর বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সেই অসন্তোষ থেকেই প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাঁকে ঝিনাইগাতী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইউএনওর বদলির খবরে সাধারণ মানুষ, শিক্ষক, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের একটি অংশ হতাশা প্রকাশ করেছেন। তাঁদের মতে, মো. আশরাফুল আলম রাসেলের মতো দক্ষ প্রশাসকের বদলি ঝিনাইগাতীর উন্নয়ন ও সুশাসনের জন্য একটি বড় ক্ষতি।


স্থানীয় এক নাগরিক বলেন, “তিনি আমাদের কথা শুনতেন, ন্যায়ের পক্ষে থাকতেন। এমন একজন ইউএনও পাওয়া খুব সহজ নয়।” ঝিনাইগাতীবাসীর দাবি, ভবিষ্যতে যেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে দক্ষ ও সৎ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত না হন এবং প্রশাসনে পেশাদারিত্ব ও ন্যায়বিচার নিশ্চিত করা হয়। 


তিনি ২০২৪ সালের ২৬ মে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ১ বছর ৮ মাস দায়িত্ব পালন করেছেন।


Tag
আরও খবর