জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটে এনসিপির কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন

অদক্ষ ও অকার্যকর জয়পুরহাট জেলা এনসিপির কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও কমিটি স্থগিদের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে  এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্র শক্তির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্র শক্তির আহবায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম ও ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলাম সহ নেতৃবৃন্দরা। 

এ সময় নেতৃবৃন্দরা বলেন, এনসিপির আহবায়ক কমিটি দেওয়ার পর থেকে এনসিপির আহ্বায়ক - সদস্য সচিব সহ গুটি কয়েকজন ব্যাপক স্বেচ্ছাচারিতা করছেন। তারা কয়েকজন সংগঠনের কোন কার্যক্রম করেনা। এনসিপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কোন সমন্বয় করে না। আমরা ১০ দলীয় জোটে কাজ করতে চাই। আমরা নিজের থেকে গণভোটের প্রচারণা করছি। এনসিপির আহ্বায়ক কমিটি অবাঞ্চিত ঘোষনা এবং কমিটি স্থগিদের দাবি জানান। 

এ বিষয়ে এনসিপির জেলা কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, কি কারনে ছাত্র শক্তি, যুব শক্তি এ মানববন্ধন করেছেন আমি জানিনা। এ বিষয়ে দলের হাই কমান্ড কে জানিয়েছি। আর আমি ছাত্রশক্তি, যুবশক্তি নেতৃবৃন্দদের ডাকতেছি তারা আসলে আলোচনা করা হবে। 

Tag
আরও খবর