‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার

 মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  রোববার (২১ জুন) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বরুণা হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আওয়াল মিয়ার বাড়ির পুকুরে মাছ ধরার সময় হঠাৎ মাছের জালে একটি সাপ আটকা পড়ে। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি শ্রীমঙ্গল বাইক্কা বিলের সভাপতি মিন্নত আলীকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এটি একটি অজগর সাপ। এ সময় বাড়ির লোকজন জানান, বেশ কয়েকদিন ধরে তাদের বাসা থেকে কবুতর, হাঁসসহ বিভিন্ন গৃহপালিত প্রাণী রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করেছিলেন, হয়তো বনবিড়াল কিংবা শিয়াল প্রাণীগুলো নিয়ে যাচ্ছে। তবে অজগর সাপটি উদ্ধারের পর তারা বুঝতে পারেন, সাপটিই এসব প্রাণী খেয়ে ফেলেছিল।

এদিকে গতকাল শনিবার (২০ জুন) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কাকিয়াবাজার এলাকার তপু দেবনাথের বাড়ির সামনের একটি ফসলি জমিতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা একটি বড় সাপ দেখতে পান। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গলে পৃথক দুই স্থানে দুই দিনে দুটি অজগর সাপ উদ্ধারলোকালয়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতিতে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ অথবা সংশ্লিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল 

জানান, অক্ষত অবস্থায় উদ্ধার সাপকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর