উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

বাঘারপাড়া থানা হাটে ধানের শীষের পক্ষে ফারাজী মতিয়ার রহমানের বিশাল গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী ফারাজী মতিয়ার রহমান বাঘারপাড়া থানা হাটে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। সোমবার বিকেলে হাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনি ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।হাটের দিন হওয়ায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। ফারাজী মতিয়ার রহমান সাধারণ ভোটারদের সাথে করমর্দন করেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় নেতা-কর্মীদের "ধানের শীষ" স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো হাট এলাকা।

প্রচারণায় ফারাজী মতিয়ার রহমানের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:-উপজেলা বিএনপি নেতা:জনাব শামসুর রহমান, আবু তাহের সিদ্দিকী।থানা যুবদলের আহ্বায়ক মো: কবির হোসেন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম।ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং কয়েকশ একনিষ্ঠ কর্মী-সমর্থক।পথসভায় ফারাজী মতিয়ার রহমান বলেন, "বাঘারপাড়ার মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই এবং এলাকায় শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।" তিনি আগামী নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।গণসংযোগ শেষে তিনি স্থানীয় দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন এবং কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার কাজ চালানোর নির্দেশনা দেন।

আরও খবর