ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ

ভোলায় পৃথক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৩

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। লালমোহনে বাসের টায়ার বিস্ফোরণে একটি অটোরিকশাকে চাপা দিলে ৩ জন নিহত হন এবং বোরহানউদ্দিনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়।

লালমোহনে বাসের চাকা বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা

আজ দুপুরে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার ডাঃ আহাদ উদ্দিন ডিগ্রী কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের চাকা হঠাৎ ব্লাস্ট (বিস্ফোরণ) হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, অটোরিকশাটি বাসের নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হন।

এই ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

এদিকে, ভোলা-চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার টবগী রাস্তার মাথার দক্ষিণ পাশে কামাল চেয়ারম্যানের বাড়ির মোড়ে আরও একটি দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। সোহাগ টবগী ৭নং ওয়ার্ডের মনিরাম মৃধা বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথক এই দুটি ঘটনায় ভোলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করার প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর