মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে শিশু ডায়রিয়ার প্রাদুর্ভাব ॥ হাসপাতালে ওষুধ সংকট


ঠান্ডা জনিত কারনে ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন শতাধিক শিশুকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। আর্থিকভাবে স্বাবলম্বী অভিভাবকরা প্রাইভেট চিকিৎসা করাচ্ছেন। অপরদিকে অস্বচ্ছল অভিভাবকরা চিকিৎসা করাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে ছুটছেন। সরেজমিন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের শিশু সন্তানকে চিকিৎসা করাতে হাসপাতালে এসেছেন। ডায়রিয়া আক্রান্ত শিশুদের মাঝে ৫ মাস থেকে ১ বছর বয়সি শিশুদের সংখ্যাই বেশি। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য মতে জানা যায়, প্রতিদিন বহিঃবিভাগে ৪৫০ থেকে ৬০০ জন ও জরুরি বিভাগে ১৩০ থেকে ১৬০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে ৬০ থেকে ৭০ জন রোগীকে। তন্মধ্যে বেশির ভাগই হচ্ছে ডায়রিয়া সর্দি কাশি শ্বাস কষ্টে আক্রান্ত শিশু রোগী। ভর্তিকৃত ডায়রিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুধু স্যালাইন ও সালবোটামল সিরাপ দেয়া হচ্ছে। ব্যবস্থাপত্রে লেখা বাকি ওষুধ অভিভাবকদের বাইরে থেকে কিনতে হচ্ছে। সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে ইসরাত জাহান (৩) কুমুরিয়ার চর গ্রামের নীলুফা বেগমের মেয়ে ঋতু মনি (১৬মাস) এবং সোহাগী ইউনিয়নের মাসকান্দা গ্রামের ফাতেমা খাতুনের ছেলে লামিমকে (৫মাস) নিয়ে দুদিন ধরে হাসপাতালে অবস্থান করছেন। সংশ্লিষ্ট অভিভাবকরা ব্যবস্থাপত্র দেখিয়ে বলেন, ডায়রিয়া চিকিৎসার এন্টিবায়োটিক এরোমাইসিন, নিটাজক্সানিড,  এজিথ্রোমাইসিন, রোজিথ এসমস্ত উচ্চ মূল্যের ওষুধ বাহির থেকে কিনে এনে বাচ্চাদের খাওয়াতে হচ্ছে। আর্থিক সংকটের কারনে তাদের অনেক কষ্ট হচ্ছে বলে তারা জানান।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসাইন জানান, হাসপাতালে ওষুধ সরবরাহ কম থাকায় অভিভাবকদের বাহির থেকে ওষুধ কিনতে হচ্ছে। কিছু দিনের মধ্যে ওষুধ ক্রয়ের টেন্ডার দেয়া হবে। অচিরেই ওষুধ সংকট কেটে যাবে।


Tag
আরও খবর