রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

গজনী অবকাশ কেন্দ্রে জিপ লাইন উদ্বোধন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গণভোটের প্রচারণা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জিপ লাইনের উদ্বোধন করেন।


উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গজনী অবকাশ কেন্দ্র শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। এখানে জিপ লাইন সংযোজনের মাধ্যমে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


উদ্বোধন শেষে গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।


বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ একটি প্রশংসনীয় পদক্ষেপ।


উদ্বোধনী ও গণভোট প্রচার অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার )ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, “গণভোটে অংশগ্রহণ করি, সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Tag
আরও খবর