সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের উদ্যোগে গঠিত শেরপুর জেলা নাগরিক প্লাটফর্মের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শেরপুর শহরের নিউমার্কেটস্থ নিউ আলীশান রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক মো: আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। প্রধান অতিথির বক্তব্যে স্বপন কুমার পাল বলেন, দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পের নিয়মানুযায়ী প্রকল্প শেষ হয়ে গেলেও নাগরিক প্লাটফর্ম এর সাথে আমাদের সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত থাকবে। আস্থার ব্যানারে হয়তো আর আপনাদের সাথে কাজ করা সম্ভব হবে না, তবে আপনাদের সাথে ভবিষ্যতে আরো কাজ হবে বলে আমি বিশ্বাস করি। শেরপুর জেলা নাগরিক প্লাটফর্ম আস্থার মাধ্যমে যে কাজ করেছেন তা অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তৃতায় জনউদ্যোগ শেরপুর এর আহবায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের জন্য আস্থা প্রকল্প যে কাজের শুভসূচনা করে দিয়ে গেছে, তা আরো বেশি সময় চলমান থাকা উচিৎ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক প্লাটফর্ম শেরপুর এর ৪ জন যুগ্ম আহবায়কবৃন্দ হারুন অর রশিদ দুদু, মো. সাইফুল ইসলাম রানু, ফরিদ আহাম্মদ, আনোয়ারুল ইসলাম। নাগরিক প্লাটফর্ম সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজেদা পারভীন, একে আজাদ, মিনহাজ উদ্দিন, সীমা রাণী ঘোষ, প্রকৌশলী শুভজিত নিয়োগী, হাদিউল ইসলাম, রবেতা ম্রং, সাংবাদিক বিপ্লব কুমার দে, যোগল কিশোর কোচ, হাদিউল ইসলাম, জ্যোতি পোদ্দার, এসএম আবু হান্নান, ক্লাস্টার কোঅর্ডিনেটর খালেদ এহতেশাম, ফিল্ড অফিসার সাইকা উম্মাশী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ। সভা শেষে সবাইকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ ঘন্টা ১৪ মিনিট আগে