শেরপুরে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি মদ জব্দ করেছে র্যাব-১৪। অভিযানে ৫০টি বস্তায় লুকানো অবস্থায় ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর-বকশীগঞ্জ সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাব-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
চেকপোস্টে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেওয়া হলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকসহ তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে আটকদের দেওয়া তথ্যে ট্রাকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ ঘন্টা ১৪ মিনিট আগে