মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের নতুন ID কার্ডের জন্য আবেদন যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের কোনো দুর্বৃত্ত যেন নতুন পোশাকে ফিরে আসতে না পারে, সেদিকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনীতিতে সুযোগসন্ধানীদের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘কেউ কেউ বসন্তের কোকিল— উড়ে এসে জুড়ে বসে। কিন্তু আমরা দুঃখ-কষ্টের সময় দেশবাসীকে ফেলে কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না।’ উত্তরবঙ্গের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। অথচ আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে মাত্র পাঁচ বছরই যথেষ্ট। আমরা পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকল পুনরায় চালু করব। উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব।’

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘যারা ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বেকার যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে।’

নির্বাচনী স্লোগানে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এতদিন ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ বলা হতো, কিন্তু তাতে ভারসাম্য ছিল না। এবার আমরা স্লোগান দেব— ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ’।

তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, এনসিপির মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফি এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা।

Tag
আরও খবর

deshchitro-6aab8011e428e-170926115217.webp
নতুন ID কার্ডের জন্য আবেদন

৪ ঘন্টা ৫৪ মিনিট আগে