সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি

শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজ ছাত্রী হোস্টেল উদ্বোধন


মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে মরহুমা মোছাঃ আনোয়ারা খাতুনের নামে ছাত্রী হোস্টেলের শুভ উদ্বোধন করা হয়েছে।  শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের চিপ পাবলিক প্রসিকিউটর ও কলেজ গভর্ণিন বডির সভাপতি  এ্যাড. মোঃ তরিকুল ইসলাম।  উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে  কলেজ গভর্ণিং বডি হিতৈষী সদস্য মছিহুল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রদান নির্বাহী (উপ সচিব) মোঃ আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল আলম প্রদীপ। উপস্থিত ছিলেন সাবেক সহকারী  কমিশনার কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ইকবাল হোসেন কাবিল, আবাইপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান পিরুল,দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী  মহিদুল আলম, ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, আমেরিকা প্রবাসী মোঃ কাওসার, এ্যাড.মনিরুল ইসলাম,  পীরজাদা আবু তালহা মুহম্মদ মুস্তাসিন বিল্লাহ, দ্বারিরিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস, ব্যবসায়ী শাজাহান শেখ, ইউপি সদস্য এহসান উল্লাহ মিলন, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য মোঃ ওয়াদুদ মোল্লা, আবাইপুর ডিগ্রী কলেজ প্রভাষক ওয়ালিউল ইসলাম মজনু প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ রমেন্দ নাথ বাছাড়। এ ছাড়া অনুষ্ঠানে কলেজ শিক্ষক, শিক্ষিকা রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমা মোছাঃ আনোয়ারা খাতুনের সন্তান সহকারী কমিশনার কাস্টমস ইকবাল হোসেন কাবিল এর আর্থিক সহায়তায় ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্রী হোস্টেলটি কলেজের কলাভবনের দ্বিতীয় তলায় ছাদে নির্মাণ করা হবে।


Tag
আরও খবর