রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

খেজুরের ১০ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 23-01-2026 07:02:23 am

খেজুর শুধু খেতেই সুস্বাদু না, এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। তাই স্বাস্থ্যসচেতন মানুষের কাছে খেজুর সুপারফুড। যাঁরা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক, তাঁদের জন্য খেজুর সেরা বিকল্প। সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর আছে। খেজুরে আছে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ম্যাঙ্গানিজসহ বিভিন্ন পুষ্টি উপাদান। এবার জেনে নিন খেজুরের স্বাস্থ্যগত উপকারিতা


১. খেজুর রক্তনালির জন্য ভালো। খেজুর খেলে ধমনি পরিষ্কার থাকে। রক্ত চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না। ফলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।


২. গবেষণায় দেখা গেছে, নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খেজুর খেলে যকৃৎ ভালো থাকে ও শক্তিশালী হয়।


৩. খেজুরে প্রচুর পটাশিয়াম রয়েছে, যা হৃদ্‌রোগ প্রতিরোধ করে এবং এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমায়।


৪. খেজুরে রয়েছে ভিটামিন এ, যা চোখের জন্য খুব ভালো। ভিটামিন এ চোখের কর্নিয়াকে সতেজ করে। খেজুরে লুটেনিন ও জেক্সানথিনও রয়েছে। এগুলো চোখকে সুরক্ষিত রাখে।


৫. ইফতার ছাড়াও বছরের বাকি সময় নাশতার একটি ভালো পদ হতে পারে খেজুর। খেজুরে চিনি আছে, যা শরীরকে শক্তি দেয়। নাশতা হিসেবে বাদামের সঙ্গে খেজুর খেলে আরও বেশি শক্তি পাওয়া যায়। কারণ, বাদামে থাকা ফ্যাট খেজুরের শক্তিকে আরও বাড়িয়ে দেয়। যে কারণে খেলোয়াড়দের খাদ্য তালিকায় এ–জাতীয় খাবার থাকে।


৬. খেজুর বদহজম রোধ করে। কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালাপোড়া উপশম করে। খেজুরে থাকা অ্যামিনো অ্যাসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে।


৭. খেজুরে ম্যাগনেশিয়াম আছে, যা ফোলা ও ব্যথা সারিয়ে আরাম দেয়। এ ছাড়া খেজুরের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে। ফলে সংক্রমণ হওয়ার আশংকা কমে যায়।


৮.খেজুর ফ্রুকটোজের (ফলে থাকা একধরনের প্রাকৃতিক চিনি) একটি উৎস। এ উপাদানের কারণে খেজুর খুবই মিষ্টি। খেজুরে অনেকগুলো পুষ্টি উপাদান, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি কোনো রেসিপিতে সাদা চিনির দারুণ বিকল্প হতে পারে।


৯. রক্তাস্বল্পতার ওষুধ হিসেবে কাজ করে খেজুর। খেজুরে রয়েছে প্রচুর আয়রন। খেজুর দেহের আয়রনের অভাব পূরণ করে রক্তস্বল্পতার মতো রোগ থেকে রক্ষা করে।


১০. নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে। ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি দেয় খেজুর। ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর উপকারী।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৯১ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১২ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫৩ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে