প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা

ইউনিয়ন বিএনপির সভাপতি আনু মিয়ার দাফন সম্পূর্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল হক আনু মিয়ার দাফন সম্পূর্ণ হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত কিশোরগঞ্জ -৬ (ভৈরব -কুলিয়ারচর) আসেন সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি মোঃ শরীফুল আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মো. মুশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদ মিয়া, ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাফা কামাল কাজল, ইউপি সদস্য মো. ফারুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. জসীম উদ্দিন, রামদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী মো. মজনু মিয়া, সালুয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বকুল, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোখলেসুর রহমান, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। 

আনোয়ারুল হক আনু মিয়া গতকাল সোমবার ১৯ জানুয়ারি দিবাগত রাত ৮ টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। মরহুম আনোয়ারুল হক ২৫ বছর সফলতার সাথে গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন মরহুমের ছেলে, মো. সাইদুর রহমান সোহাগ।  

আরও খবর