রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুর জেলা চ্যাম্পিয়ন: বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য

শেরপুর জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠিত “৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬”-এ ময়মনসিংহ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই অর্জন শেরপুর জেলার ক্রীড়াক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি, শৃঙ্খলা ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শেরপুর জেলা ক্রীড়ানৈপুণ্য, শৃঙ্খলা ও সমন্বিত পারফরম্যান্সের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করে। প্রতিযোগিতা উপলক্ষে ১৭ জানুয়ারি শনিবার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি। 


অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের খেলাধুলায় অংশগ্রহণের এ উদ্যোগকে প্রশংসা করেন।


এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলাবোধের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আয়োজকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্টদের মতে, এ অর্জন ভবিষ্যতেও শেরপুর জেলার ক্রীড়া কার্যক্রমে নতুন উদ্দীপনা ও প্রেরণা যোগাবে।


শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ গৌরবময় সাফল্যে সংশ্লিষ্ট সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও আয়োজকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Tag
আরও খবর