শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার জানুয়ারি মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ ও পাঁচ উপজেলার ইউএনও-সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল দপ্তরের সম্মিলিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি চলমান প্রকল্পসমূহ সময়মতো ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করা হয়।