আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়ে ফিরলেন লাশ হয়ে: লাখাইয়ের রেমিটেন্স যোদ্ধা খোকন মিয়ার দাফন সম্পন্ন।

স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়ে ফিরলেন লাশ হয়ে: লাখাইয়ে রেমিটেন্স যোদ্ধা খোকন মিয়ার দাফন সম্পন্ন। হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামের এক রেমিটেন্স যোদ্ধার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল প্রবাসের মাটিতে। মা-বাবার মুখে হাসি ফোটাতে এবং সংসারের সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমানো খোকন মিয়া (২৪) ফিরলেন কফিনে বন্দি হয়ে। দীর্ঘ ৩০ দিন আগে প্রবাসে মৃত্যু হওয়া খোকন মিয়ার মরদেহ গত ১৬ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টায় নিজ গ্রাম মনতৈলে এসে পৌঁছায়। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মনতৈল গ্রাম কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। খোকন মিয়া মনতৈল গ্রামের তফু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর আগে জীবন ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন খোকন। সেখানে তপ্ত রোদে ঘাম ঝরিয়ে পরিবারের অভাব দূর করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রায় এক মাস আগে সেখানে তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার রাতে ফ্রিজভ্যান যোগে তাঁর মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা-বাবার প্রিয় সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। যে ছেলেকে ঘিরে পরিবারটি সুখের স্বপ্ন বুনেছিল, সেই ছেলের কফিন দেখে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৭ ঘন্টা ৪১ মিনিট আগে