জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

রংপুরে হেল্প বিজনেস কর্পোরেশন (এইচবিসি) ডেভেলপমেন্ট সোসাইটির তিনটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) রংপুরের মাহিগঞ্জ কলেজ হলরুমে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ পরীক্ষায় ব্রাঞ্চ ম্যানেজার, অডিট অফিসার এবং রিকভারি অফিসার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মোট ৯৮ জন চাকরিপ্রার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির এইচআরএম অ্যান্ড ফাইন্যান্স কর্মকর্তা আব্দুর রশিদ খানের নির্দেশনায় পরীক্ষা পরিচালিত হয়। পরীক্ষার পরিদর্শকের দায়িত্ব পালন করেন সোসাইটির চিফ ব্র্যান্ড অফিসার বাবুরাম রায়।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোসাইটির প্রচার ও সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, এরিয়া ম্যানেজার রাসেল বাবু ও আব্দুর রশিদ বাবু। এছাড়া পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেন পীরগাছা শাখার ব্যবস্থাপক সোহানা পারভীন, সৈয়দপুর শাখার ব্যবস্থাপক কুলসুম বেগমসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অডিট অফিসার ও রিকভারি অফিসাররা।

উল্লেখ্য, “সুদ ও কিস্তিমুক্ত জীবন গড়ি, সুদ ও কিস্তিমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয় হেল্প বিজনেস কর্পোরেশন (এইচবিসি) ডেভেলপমেন্ট সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকে রংপুর জেলায় একটি কর্পোরেট অফিস, একটি এরিয়া অফিস এবং ১৩টি শাখা কার্যক্রম পরিচালনা করছে। সোসাইটির পার্টনারশিপ বিনিয়োগ ইতোমধ্যে ৯ কোটি টাকা অতিক্রম করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছর এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটি ১ লাখ সদস্য, ১০০টি শাখা অফিস এবং ১০০ কোটি টাকার পার্টনারশিপ বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সম্প্রসারণ ও জনবল নিয়োগ কার্যক্রম সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।

আরও খবর