আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান, অস্ত্র সহ সন্ত্রাসী রিপাত গ্রেফতার।



মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথ বাহিনীর একটি সফল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক পৌণে ৩টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে।


গ্রেপ্তার রিফাত ওই এলাকার ছিদ্দিক সওদাগরের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়—২টি এলজি, ৭টি কার্তুজ, ২ লিটার বাংলা মদ, ৪টি রামদা, ৬টি চাকু, ১টি ড্রোন, ৮টি মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড, ১টি মোবাইল ব্যাটারি, ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১টি পেনড্রাইভ এবং ১টি মোটরসাইকেল।


স্থানীয়দের ভাষ্যমতে, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার কারণে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।


লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উল্লেখিত অস্ত্রশস্ত্রসহ রিফাতকে আটক করা হয়। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত মালামালসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান—রিফাতের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।


লোহাগাড়া থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরও খবর