রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আদালতের নির্দেশে মনোনয়ন জমা দিলেন শেরপুর-২ আসনের এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।


এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র পাঁচ মিনিট বিলম্বে উপস্থিত হওয়ায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। ওই ঘটনায় মনোনয়ন জমা দিতে না পেরে আবেগাপ্লুত হয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়েই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


পরবর্তীতে মনোনয়নপত্র গ্রহণ না করাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এবি পার্টির এই প্রার্থী। গত ১২ জানুয়ারি উচ্চ আদালত তার মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমোদন দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।


এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।”


মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুল্লাহ বাদশা বলেন, “সময়সীমা অতিক্রমের কারণে আমার মনোনয়ন গ্রহণ না করায় আমি আদালতের দ্বারস্থ হই। আদালতের অনুমোদনের ফলে আজ মনোনয়ন জমা দিতে পেরেছি। আগামী এক-দুই দিনের মধ্যে মনোনয়ন বৈধতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সবকিছু ঠিক থাকলে ঈগল পাখি প্রতীকে শেরপুর-২ আসন থেকে নির্বাচন করব।”

Tag
আরও খবর