কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

লোহাগড়ায় নারী নেত্রীদের মিলনমেলা: মনিরুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

আগতদের একাংশ




নড়াইলের লোহাগড়া উপজেলায়  নারী নেত্রী ও কর্মীদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  লোহাগড়া পৌরসভার ‘স্বপ্ন বিথী’ পার্কে আয়োজিত এ মিলনমেলায় আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও ভোটের মাঠে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম–এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নারী নেতৃবৃন্দ।

মিলনমেলায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেত্রী কমিশনার খালেদা, শরিফা খানম, শারমিন, নাসু, হাফসাসহ লোহাগড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ নারী নেত্রী ও কর্মীরা।

বক্তারা বলেন, আলহাজ্ব মনিরুল ইসলাম তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও ভোটের মাঠে তার হাতকে শক্তিশালী করতে লোহাগড়া উপজেলার সকল ইউনিয়নের নারী কর্মীরা সংগঠিতভাবে মাঠে কাজ করবেন বলে অঙ্গীকার করেন তারা।

বক্তব্যে আরও বলা হয়, তৃণমূল পর্যায়ে নারীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ বিএনপির আন্দোলনকে নতুন গতি দেবে এবং দলীয় সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।

আরও খবর