ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আপিলেও টিকলো না টিএস আইয়ুবের মনোনয়ন, নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ বাঘারপাড়া (অভয়নগর-বসুন্দিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর এই চূড়ান্ত রায় দেওয়া হয়।আজ সকাল ১০টায় নির্বাচন কমিশনের আপিল বিভাগে আপিলকারী ও বিবাদীদের উপস্থিতিতে শুনানি শুরু হয়। উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তার আগের সিদ্ধান্তই বহাল রাখেন। ঋণখেলাপির সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে নির্বাচনী দৌড় থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশেক হাসান যাচাই-বাছাই শেষে টিএস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য গোপন বা ঋণখেলাপির দায়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন এই বিএনপি নেতা। তবে উচ্চপর্যায়ের এই শুনানিতেও ভাগ্য ফিরল না তাঁর।আপিল বিভাগেও মনোনয়ন ফিরে না পাওয়ায় যশোর-৪ আসনে টিএস আইয়ুবের নির্বাচনে অংশগ্রহণের পথ প্রায় রুদ্ধ হয়ে গেল। তবে প্রার্থীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) রিট আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। আদালত থেকে কোনো বিশেষ নির্দেশনা বা স্থগিতাদেশ না পেলে আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোটে তাঁর থাকা অনিশ্চিত।উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একযোগে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আরও খবর