শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভিক্ষুক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম এলাকায় একজন ভিক্ষুকসহ বেশ কয়েকজন অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, ইউএনও মো. আশরাফুল আলম রাসেলের এই উদ্যোগ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শীত মৌসুমে ঝিনাইগাতী উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ ঘন্টা ১৪ মিনিট আগে