রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

তীব্র শীতে মানবিকতার উষ্ণতা ছড়াল ‘ভয়েস অব ঝিনাইগাতী’

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে শেরপুরের ঝিনাইগাতীতে কুয়াশাচ্ছন্ন হিমেল হাওয়ার সকালে হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন থমকে গেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গারো পাহাড়ের অসহায়, দরিদ্র, দিনমজুর ও পথে-ঘাটে আশ্রয় নেওয়া ভবঘুরে মানুষজন। এই বাস্তবতায় মানবিকতার উষ্ণ আলো ছড়িয়ে দিতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর সদস্যরা। রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাত থেকে বুধবার দিবাগত রাত ১১টা পর্যন্ত ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ী অঞ্চলের রাংটিয়া, নওকুচি, গজনী এলাকা ও সদর বাজারের বিভিন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষের হাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন এ সংগঠনের সদস্যরা। আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় এ কম্বল বিতরণ করেন তারা। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আদিবাসী নেতা রয়েল কোচ, সংগঠনটির সহসভাপতি মো. সোহলে রানা, সাংবাদিক মো. সাদ্দাম হোসাইন, সদস্য মেজবাহ, তৌহিদ, লিখন, মুজাহিদ, মিলন, জুয়েলসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, এই উদ্যোগ শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, বরং বন্ধুত্ব, ভালোবাসা ও দায়বদ্ধতার প্রকাশ। যারা খুব অর্থকষ্টে থাকেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন। সুবিধা বঞ্চিতদেও জন্যে আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’

Tag
আরও খবর