ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

“নির্বাচনে ব্যর্থতার সুযোগ নেই, এটি আমাদের অস্তিত্বের লড়াই”—বাঘারপাড়ায় যশোরের জেলা প্রশাসক

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটি দেশের অস্তিত্বের লড়াই। আমাদের লক্ষ্য যেকোনো মূল্যে এই নির্বাচনে শতভাগ সফল হওয়া।রোববার (৪ জানুয়ারি) সকালে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে স্পষ্ট করে দেন যে, যশোরের মাটিতে কোনো সন্ত্রাসী বা অপরাধীর জায়গা হবে না। তিনি বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। অতীতের নির্বাচনের বিতর্ক পেছনে ফেলে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”আইন-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “আগের সেনাবাহিনী আর বর্তমান সেনাবাহিনী এক নয়। শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকারের সভাপতিত্বে সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন:সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী ও মশিউর রহমান,সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা,জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম,সাবেক অতিরিক্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ হোসেন জনি।এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রেসক্লাব এবং বাজার কমিটির প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে দুস্থদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন। এরপর তিনি স্থানীয় শিশুকলি নার্সারি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী ফারজানা আশেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিকেলের দিকে জেলা প্রশাসক স্থানীয় পর্যটন কেন্দ্র ইন্দ্রা ইকোপার্ক (কয়ার বটতলা) পরিদর্শন করেন এবং এর উন্নয়নমূলক দিক নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে